• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ 

 

গত ৪ মার্চ প্রচেষ্টা নিউজ পিএন টিভি অনলাইন পোর্টালে  জামালপুর কেন্দুয়া কালীবাড়ি বাজারের চোরাই তেল কারবারি মনুর দৌরাত্ম শীর্ষক শিরনামে যে সংবাদ ছাপা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছে জামালপুর কেন্দুয়া কালীবাড়ি বাজারের স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী  ইমতিয়াজ ইদ্রিস মনু সরকার। এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, পারিবারিকভাবে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে দীর্ঘদিন যাবত কেন্দুয়া কালীবাড়ি বাজারে মেসার্স মদিনা এন্ড সম্রাট এন্টারপ্রাইজ নামে   অত্যন্ত সুনামের সাথে রড়, সিমেন্ট ও তেলের বৈধ কাগজপত্র নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। অবৈধ তেল আমদানি কিংবা এই ধরনের ব্যবসার সঙ্গে আমি ও আমার প্রতিষ্ঠান  কখনোই জড়িত নয়।
মূলত একদল কুচক্রী মহল গত ২ মার্চ শনিবার সন্ধ্যায় আমাকে ও আমার ব্যবসা প্রতিষ্ঠানের পেশাগত ও সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংবাদ কর্মী এস এম জলিল আকন্দ শশী, রোকোনুজ্জামান রোকন, মোঃ লিটন ও ও শাকিল আহমেদকে ভুল তথ্য প্রদর্শন করেছে।
কোন ধরনের অবৈধ ব্যবসা বা তেল আমদানির সাথে মনু সরকার তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মদিনা এন্ড সম্রাট এন্টারপ্রাইজ
জড়িত নয় বলেও তিনি উল্লেখ করেন। মেসার্স মদিনা এন্ড সম্রাট এন্টারপ্রাইজ ব্যবসার সকল বৈধ কাগজপত্র সদর উপজেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন যাচাই বাছাই করে তা প্রমাণ পেয়েছে। একজন স্বনামধন্য ব্যবসায়ীকে এভাবে ভূল তথ্য দিয়ে হেনেস্তা ও আমার সম্পর্কে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ ইমতিয়াজ ইদ্রিস মনু সরকার
স্বত্বাধিকারী মেসার্স মদিনা এন্ড সম্রাট এন্টারপ্রাইজ।
কেন্দুয়া কালীবাড়ি বাজার
 সদরউপজেলা, জামালপুর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।