• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে রিকশা চালক গ্রেফতার

ম‌তিন রহমান, বকশীগঞ্জ( জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে সোবহান মিয়া (৩৫) নামের রিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার কামারপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোবহান মিয়া উপজেলার উত্তর কামারপট্টি গ্রামের আব্দুর সাত্তারের ছেলে। তিনি রিকশা চালক বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী সকালে তার বান্ধবীকে নিয়ে কামারপট্টি এলাকাতে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিলো। এসময় গ্রেফতার সোবহান মিয়া সেই শিক্ষার্থীকে নানা অশ্লীল কথা বলে উত্যক্ত করে। একপর্যায়ে শিক্ষার্থীর সাথে ধস্তাধস্তি শুরু করে এবং গায়ে হাত দেয়। পরে মেয়েটিকে উদ্ধার করে এবং সোবহানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। এর আগেও গ্রেফতার ব্যাক্তি নারীদের সাথে এমন আচরণ করতো বলে আমাদের কাছে অভিযোগ এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।