• রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুর সদরে চুরি হওয়া ১৭ মোবাইল উদ্ধার করলো সদর থানা পুলিশ

ফজলে এলাহী মাকামঃ

জামালপুর সদরে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মোবাইল ফোনের মালিককে বুঝিয়ে দেওয়া নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে ।

আজ দুপুরে সদর থানা প্রাঙ্গণে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত ১৭ টি মোবাইল নিজ নিজ মালিকের নিকট হস্তান্তর করেন।

এ সময় সদর থানার (ওসি তদন্ত) মোঃ হাবিবুর রহমান হাবিব,এস আই শফিউর রহমান,টিএসআই রাসেল,এস আই মানিক,দৈনিক আজকের জামালপুর এর সম্পাদক এমএ জলিল,এস এ টিভি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং উদ্ধার করা মোবাইল মালিক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা জামালপুরের পুলিশ সুপার মোৎ কামরুজ্জামান বিপিএম এর বিশেষ নির্দেশনায় সদর থানাধীন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িতদের আটকের কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।