• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

বকশীগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায়

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলাসহ তীব্র তাপদাহে পুড়ছে গোটা বাংলাদেশ। তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল। এমন পরিস্থিতিতে তীব্র গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ‘সালাতুল ইসতিসকার’ নামাজ আদায় ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণি বয়সের মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল ) সকাল সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ ইত্তেফাকুল উলামা শাখার আয়োজনে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাযিল মাদরাসা মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান রবের কাছে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বাস টার্মিনাল বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ সাইফুল্লাহ সাহেব।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে বকশীগঞ্জসহ সারাদেশে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন–এটাই প্রার্থনা।

সালাতুল ইসতিসকার নামাজের ইমাম হাফেজ সাইফুল্লাহ বলেন, যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন নবী করিম (স.) সাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন, তাকে সালাতুল ইসতিসকার নামাজ বলে। ইসতিসকা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা।

সালাতুল ইসতিসকার নামাজে ইমাম,মোয়াজিন,জনপ্রতিনিধি, মাদ্রাসার ছাত্র, ব্যবসায়ী, কৃষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

গত কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রিতে ওঠানামা করছে।বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।