• শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

জামালপুরে মানবাধিকার বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক
সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে গণজাগরণ তৈরি করা এবং মানবাধিকার লঙ্ঘনমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে উন্নয়ন সংঘের ব্যবস্থাপনায় এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের উদ্যোগে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।বুধবার উন্নয়ন সংঘের সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম।
সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি আইনোজীবী নাহিদ সামস। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফুয়াদ ইবনে হুদা প্রত্যয়, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, এমএসএফ প্রতিনিধি আঞ্জুমান , ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর আইনজীবী সমিতির সদস্য আইনজীবী নুরুজ্জামান, এইচআরডি নেটওয়ার্কের সদস্য মিলি, অপু, নজরুল, লিখি প্রমুখ। সভা সচালনা করেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব আরজ আহম্মেদ। সভায় অর্ধশতাধীক প্রতিনিধি অংশ নেন।
সভা সূত্র জানায়, গত তিনমাসে জামালপুরে মানবাধিকার সংরক্ষণে এইচআরডি নেটওয়ার্ক ৫২টি লঙ্ঘিত ঘটনা উদঘাটন ও প্রতিবেদন তৈরি করেছে। ২২ জনকে আইনি সহায়তা দিয়েছে। মানববন্ধন ১, প্রতিবাদ সমাবেশ ১, শোভাযাত্রা ১, সংবাদ সম্মেলন ২, বিভিন্ন সভায় অংশগ্রহণ ১৬, উপজেলা সমন্বয় সভা ৩, নির্যাতনের শিকার ১২ জনকে সহায়তা, ৫০ জন ডিফেন্ডারের সাথে যোগাযোগ, পাচার ও হারিয়ে যাওয়া ৯ জন শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে ১২ জনকে। জেলা লিগ্যাল এইডে ২টি মামলা রজু করাতে সহায়তা প্রদান করা হয়েছে। পারিবারিক সুরক্ষা আইনের আওতায় আনা হয়েছে ৭ জনকে। অপহরণ থেকে উদ্ধারে সহায়তা করা হয়েছে ২ জনকে।
সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং দেশের উত্তর-পূর্বাঞ্চল জেলাগুলোতে স্মরণাতীতকালের ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধভাবে মানবাধিকার সংরক্ষণে কাজ করতে হবে। গত ১৫ বছরে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বর্তমানে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত হয়েছে তা সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।