• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর-ঢাকা রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন

এম.এফ.এ মাকামঃ
জামালপুরে স্থানীয় জনসাধারণের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে জামালপুর থেকে ঢাকা রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাস সার্ভিস চালু করা হয়েছে। বুধবার বিকেলে শহরের ফৌজদারী মোড়ে এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
বিআরটিসি বাস সার্ভিসের শুভ উদ্বোধনকালে জেলা প্রশাসক মো: শফিউর রহমান বলেন, জামালপুরের বিভিন্ন নাগরিক সংগঠনসহ স্থানীয় জনসাধারণের প্রত্যাশা পূরণে এই বাস সার্ভির চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বাস মালিক সমিতি ও স্থানীয়রাসহ সবার সহায়তায় এই সার্ভিসটি আরও সামনে এগিয়ে যাবে। যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে বাসের সংখ্যাও বাড়ানো হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুনমুন জাহান লিজা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক এম. এ জলিল, সচেতন নাগরিক কমিটি (সানাক) জামালপুরের সভাপতি শামীমা খান, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, জামালপুর বাস মলিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, গত ২০১৯ সালে জামালপুর – ঢাকা রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু করে জেলা প্রশাসন। কিন্তু স্থানীয় বাস মালিক সিন্ডিকেটের বাধার মুখে কয়েক মাস পর তা বন্ধ হয়ে যায়। এরপর বাস মালিকদের সিন্ডিকেটের কারনে জামালপুরে ভালো মানের বাস সার্ভিন ছিলোনা, ফলে সড়ক পথে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগের শিকার হয়ে আসছিলো। এর প্রেক্ষিতে সনাক-টিআইবির ইয়েস গ্রুপের সদস্যরা পুন:রায় বিআরটিসিসহ উন্নত বাসসেবা চালুর পাশাপাশি এই যাত্রী হয়রানী, নৈরাজ্য ও দুর্নীতি বন্ধের বাদিতে আন্দোলন শুরু করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক বিআরটিসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে প্রাথমিকভাবে বিআরটিসির দুটি এসি বাস জামালপুর-টাঙ্গাইল-ঢাকা রুটে চালুর সিদ্ধান্ত হয়। বাস দুটি জামালপুরের ফৌজদারী থেকে সকাল ৭টায় এবং রাত ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।