• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার  জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেলেন মাসুদ ইব্রাহীম জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জামালপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক হাসিনা বেগম

ফজলে এলাহী মাকামঃ
‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। রবিবার বিকেলে শহরের জিলা স্কুল সংলগ্ন মাঠে জেলা প্রশাসনের সহযোগীতায় সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি) এই তথ্য মেলার আয়োজন করে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এছাড়াও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো: কামরুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. রেজওয়ানা রশীদ, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাহ শহীদ পিংকি, তথ্য মেলা উদযাপন কমিটির আহ্বায়ক একেএম আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি ওয়েব পোর্টাল হালনাগাদ করা হচ্ছে। তথ্যের অবাধ প্রবাহের ফলে প্রতিটি দপ্তর ও কর্মকর্তাদের দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। সাধারন জনগনকে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্যই এই তথ্য মেলার আয়োজন করা। পরে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৩৬টি স্টল স্থান পেয়েছে। এসব স্টল থেকে মেলায় আগত দর্শনার্থীদের সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দুই দিন ব্যাপী এই তথ্য মেলায় গণশুনানী, ক্যুইজ প্রতিযোগীতাসহ বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।