• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ফজলে এলাহী মাকামঃ
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাবে সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক আনোয়ার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষনিধন, জ¦ালানি পুড়িয়ে বায়ু দূষণ, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অস্বাভাবিক প্রাকৃতিক পরিবর্তন ও বিপর্যয় দেখা দিয়েছে। পৃথিবীকে বাসযোগ্য রাখতে এখন থেকেই সবাইকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।