• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

ইসলামপুরে শত্রুতার জেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর্ধেসঢ়; পূর্ব শত্রুতার জেরে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজিতে
অধ্যায়নরত শিক্ষার্থীর উপর হামলা ও ফোনে হুমকির প্রতিবাদে সংবাদ
সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার।
মঙ্গলবার(১৫ অক্টোবর)ইসলামপুর উপজেলার পৌর শহরের মৌজাজাল্লা গ্রামের মাহবুবুর
আলমের পুত্র আল রাফি হাসান ও তার পরিবার নিজ বাসভবনে সংবাদ
সম্মেলন করেন।
সম্মেলনে অভিযোগ করে বলেন, পুজার ছুটিতে ভার্সিটি থেকে
বাড়িতে আসি। গত ১৩ অক্টোবর ব্রহ্মপুত্র ট্রেনযোগে ঢাকায়
ভার্সিটিতে যাওয়ার পথে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেন পৌছা মাত্র
পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে উপজেলা পাথর্শী ইউনিয়নের
ঢেংগারগড় গ্রামের নুরল ইসলাম নবাবের পুত্র মুসাব্বির মিথুনের
নেতৃত্বে ৫/৬জন আমাকে মেরে ফেলার উদ্দেশে আতর্কিত ভাবে হামলা
করে। এ সময় আমার গলায় রক্ত দেখে ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা আমাকে
সাহায্য করলে তাদের হাত থেকে আমি প্রাণে বেঁচে যাই। আমার কাছে
থাকা টাকা কেড়ে নিয়ে আমার মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে ।
এ ব্যাপারে আমি জামালপুর জি.আর.পি থানা, ইসলামপুর থানায় ও সেনা
বাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে
জামালপুর জি.আর.পি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসাব্বির মিথুনের
সাথে মোবাইলে মাধ্যমে যোগাযোগ করলে ঘটনা অস্বীকার করেন। পরে
সিসিটিভির ফুটেজ প্রেক্ষিতে ঘটনা প্রমান মিলে।
এ ঘটনার পরেও বিভিন্ন নাম্বারে বার বার ফোন করে হুমকি প্রদান করছে।
বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভ’গছি। আতঙ্কগ্রস্ত ওই পরিবার
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের
সহযোগীতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।