• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের উদ্যোগে হাতধোয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
‘পরিচ্ছন্ন হাত কেনো এখনো গুরুত্বপূর্ণ? এ প্রতিপাদ্য সামনে রেখে দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে ১৫ অক্টোবর বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়। হাতধোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সিডস কর্মসূচির শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম।
দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের চর হাতিভাঙ্গা গ্রামে ভাসমান প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ইউপি সদস্য, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাতধোয়া দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ার হোসেন, এসএমসি সদস্য রাশেদুল ইসলাম,সহকারী শিক্ষক নূর ইসলাম, নৌকা ব্যবস্থাপনা কমিটির সদস্য রইচ উদ্দিন, নাজমা, ইসমতআরা প্রমুখ।
উপস্থিত শিক্ষার্থীসহ সকল সকল অংশগ্রহণকারীদের  হাতেকলমে হাতধোয়ার ছয়টি ধাপ অনুশীলন করানো হয়।
উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় কর্মএলাকায় হাতধোয়া অভ্যাসটি আয়ত্ব ও অনুশীলন করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা হয় বলে আয়োজক সংস্থার প্রতিনিধিরা জানান।
উল্লেখ নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘ জামালপুর জেলার সদর, ইসলামপির ও দেওয়ানগঞ্জ উপজেলায় সিডস কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
ক্যপশন: হাতেকলমে হাতধোয়ার ছয়টি ধাপ অনুশীলন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।