• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকামঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেন্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আমরা মেধার বিকাশ ঘটিয়ে সাফল্য এগিয়ে নিতে কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তে তোমাদের দক্ষতার নজির স্থাপন করে দেশ এবং বিশ্ববিদ্যালয়ের সাফল্য বয়ে নিয়ে আসবে এটাই আমার প্রত্যাশা। আমি আশা করব নির্ধারিত সময়ের মধ্যে সকলেই তোমাদের ডিগ্রি অর্জন করবে এবং নিজেকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি আজকে এখানে অনেক কিছুই দেখবে না। আমি দারিদ্রতার কথা বলেছি, দারিদ্রতার জায়গায় এসে তুমি সর্বোচ্চ পজিশনটা নিজের অবস্থান থেকে তৈরি করে নিবে , সেটাই আমার প্রত্যাশা, কারন পৃথীবিটা আজ তোমার হাতের মুঠোয়। অবকাঠামোগত বিষয়গুলো যদি নাও পাও তুমি যোগ্যতা অর্জনে পিছুপা হবেনা। কোন এক শুভক্ষনে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। কিন্ত প্রতিষ্ঠার দীর্ঘ আটটি বছর ধরে আমি যা দেখেছি সেই আনুপতিক হারে সেই উন্নয়ন হয়নি। আজ থেকে নতুন ও পুরাতন শিক্ষার্থীদের মাধ্যমে সেই উন্নয়ন হবে।
বিশ্ববিদ্যালয়টির ছাত্রী হলের প্রভোস্ট মৌসুমি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. রাশিদুল ইসলাম, ফিশারিজ বিভাগের ড. প্রফেসর সাদিকুর রহমান, শিক্ষার্থী আদিবা খান রাউফি, লিটন আকন্দ, আবু সায়েমসহ অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের সমাজ কর্ম, ম্যানেজম্যান্ট, সিএসই এন্ড ত্রিপলি, ফিশারিজ, গণিত বিভাগ সহ ৭টি বিভাগের ২৫৮জন নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।