• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে পিলখানা হত্যাকান্ডের তদন্ত, জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
২০০৯ সালে সংগঠিত পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে জামালপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদ এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সাবেক সিপাহি মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে জেলবন্দী বিডিআর সদস্য মোশাররফের মা মিলন নাহার, ছোট বোন শিলা আক্তার, জেলবন্দী জিয়ার মেয়ে জেনিফা ইয়াসমিন জেমী, বিডিআরের সাবেক হাবিলদার আক্তারুজ্জামান, সাবেক নায়েক আলাউদ্দিন, সাবেক ল্যান্স নায়েক আমিনুল ইসলাম, সাবেক ল্যান্স নায়েক মোশাররফ হোসেন, সাবেক সিপাহি মোতালেব হোসেন, ফরহাদ হোসেন, এরশাদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকান্ড ছিল তৎকালীন সরকারের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা এবং ৭৪ জন দেশপ্রেমিক প্রাণ হারিয়েছেন। প্রহসনের বিচারের মাধ্যমে এখনো সহ¯্রাধিক নিরপরাধ বিডিআর সদস্যকে জেলবন্দী করে রাখা হয়েছে। ১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্যকে জেল, জরিমানা ও চাকরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে জামালপুর জেলায় প্রায় দেড়শ জন বিডিআর সদস্য রয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও তাদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।