• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুর জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সহিত জেলা পুলিশের মতবিনিময় সভা 

ফজলে এলাহী মাকাম ঃ

 

জামালপুর জেলা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার  সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাই কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং ধর্মের নামে কোন কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সকলকে সজাগ থাকার আহ্বানসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয়ে নিয়ে সভায় বিস্তর আলোচনা করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, ডিআইও-১  মোঃ রাশেদুল হাসান, ওসি ডিবি  মোঃ নাজমুস সাকিব, জামালপুর, জামালপুর সদর থানা ওসি সহ জামালপুর জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।