• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

বিভিন্ন গণমাধ্যম, ইলেকট্রনিক্স  ও প্রিন্ট মিডিয়ায় জামালপুর শহরের  ছনকান্দা,যথার্থ পুর সাতপাকিয়া, চর কুটুরিয়া  এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের যে সংবাদ প্রচার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছে বালুমহালে ইজারাদার হাজী মোঃ বাহার উদ্দিন।
এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন , ছনকান্দা, যথার্থপুর, সাতপাখিয়া ও চর কুটুরিয়া সহ মোট ৪ টি মৌজায় ১০৬ দশমিক ৪০৫০ একর জমি বালু মহালের  নামে সরকারিভাবে বৈধভাবে ইজারা প্রদান করা হয়েছে। সেই ইজারায় সর্বোচ্চ দরদাতা হিসেবে অংশগ্রহণ করে সরকারি রাজস্ব যথা সময়ে পরিশোধের মাধ্যমে বালু মহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করার মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় তা যথাযথ নিয়ম মেনে বৈধভাবে সরবরাহ করা হচ্ছে।
সংবাদে যে অবৈধভাবে বালু উত্তোলনের কথা বলা হয়েছে তা মিথ্যা, বানোয়াট,  ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত । মূলত একদল কুচক্রী মহল  ব্যবসায়িক ও  সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই বালু মহাল সম্পর্কে সংশ্লিষ্ট সংবাদদাতা কে ভুল তথ্য প্রদান করেছে।
তাই বালু মহাল  সম্পর্কের প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
হাজী মোঃ বাহার উদ্দিন
ইজারাদার
বালু মহাল
জামালপুর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।