• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযানে  চার ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ফজলে এলাহী মাকাম
জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযানে  চার ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা  করেছে ও  উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।  
 
৫মার্চ বুধবার দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে ৩ টি ও বগারচর ইউনিয়নে ১টি  ইটভাটায়  অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪ টি ইটভাটা মালিককে ২ লাখ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) আসমা উল হুসনা। 
ইটভাটা গুলো হলো থ্রি স্টার ব্রিকস, রহমত ব্রিকস, উজ্জল ব্রিকস ও নাফিজ ব্রিকস।  এ অভিযানে জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা সহ সেনা বাহিনীর টিম, বকশীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম জানিয়েছেন ,সরকারী নির্দেশনা মোতাবেক জেলা অবৈধ ইট ভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে। যাতে পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্র্রহন করে আগামী প্র্রজন্মের জন্য নিরাপদ সবুজ বাংলাদেশ ‍উপহার দেওয়া যায়।
 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।