• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

জামালপুর ৩৫ বিজিবি’র অভিযান : বকশীগঞ্জে ইয়াবা বড়িসহ আটক ২

ফজলে এলাহী মাকামঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কামালপুর বিওপির সদস্যদের মাদকবিরোধী অভিযানে পাঁচটি ভারতীয় ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন সেট ও চারটি সিম কার্ড জব্দ করা হয়। ৫ মার্চ বুধবার দুপুরে জামালপুর ৩৫ বিজিবি’র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়- এই লক্ষ্য বাস্তবায়নে ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানের দিকনির্দেশনায় ৫ মার্চ দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী রামরামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাঁচটি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের মধ্যে সাদ্দাম হোসেন (২৯) বাট্টাজোড় পশ্চিম দত্তেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং রাসেল রানা (১৯) উঠানোপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল সেট ও চারটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটক দুই ব্যক্তি, জব্দ করা  ইয়াবা বড়ি ও চোরাচালানীর মালামাল বকশীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।