• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত থেকে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠন করতে হবে–এম,শুভ পাঠান

নিজস্ব সংবাদদাতাঃ
জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম,শুভ পাঠান বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত থেকে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠন করতে হবে। সেই সাথে নিজেদের প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশায় যুবকদের খেলাধুলার পাশাপাশি পড়ারেখার মাধ্যমে শহীদ জিয়ার ক্ষুধা ও দারিদ্র মুক্ত মেহনাতি মানুষদের পাশে নিয়ে জনগনের ভোটাধিকার বাস্তবায়য়ে কাজ করে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।তিনি আরো বলেন, এদেশকে এগিয়ে নিতে যুবকদের এগিয়ে এসে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রস্তত করে আগামীল ফ্যাসীবাদ মুক্ত কর্মমূখী বাংলাদেশ গঠনে জিয়া সাইবার  ফোর্স এর সকল সদস্য যুবকদের সাথে নিয়ে কাজ করে যাবে।

গত ২ এপ্রিল শহরের ৯নং ওযার্ডের ছনকান্দা এলাকায় এক প্রীতি ফুলবল খেলায় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলার আহ্বায়ক জিয়া সাইবার ফোর্স জেড সি এফ ছাত্র আইন ফোরামের জামালপুর জেলার আহ্বায়ক এম শুভ পাঠান এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) জামালপুর জেলা শাখার সদস্য সচিব এবং জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন হৃদয়,তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হক মুক্তা খান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মাসুম এবং সাধারণ সম্পাদক মো. ডিএনএস রাজু,

এতে সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঝুটন মিয়া।

খেলায় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন, জিয়া সাইবার ফোর্স জামালপুর শহর শাখার ৯ নং ওয়ার্ডের সভাপতি, তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল মিয়া, জিয়া সাইবার ফোর্স জামালপুর সদর থানা পূর্ব শাখার সদস্য সচিব সানোয়ার হোসেন ছানু এবং শহর ছাত্রদল নেতা মো. মোবারক হোসেন।

পরে বিজয়ীদের মাঝে পুরক্সার  বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।