• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সোমবার ( ৭ এপ্রিল) তিনটার পর থেকে শহরের খয়ের উদ্দিন ফজিল মাদ্রাসা মাঠে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এরপর বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা চত্বরে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, পৌর জামাত ইসলামের আমীর আঃ মতিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, উপজেলা জামায়াত ইসলামের যুব বিভাগের সেক্রেটারী কারিমুল ইসলাম, হেফাজত ইসলামী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রশিদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক সাদ আহাম্মেদ রাজু, জেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি শাহরিয়ার সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন প্রমুখ।

সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি তাওহিদী জনতা প্রস্তুত রয়েছে । আমরা ফিলিস্তিন যেতে চাই, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। এছাড়া সমাবেশ থেকে বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।