• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম

মেলান্দহে মা-শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

 

জামালপুর সংবাদদাতা:

জামালপুরের মেলান্দহে মা ও শিশুর মৃত্যুর ঘটনায়
চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি
গঠন করা হয়েছে।
জানা গেছে, ২৪ মে দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম
জালালপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী ভাবনা আক্তার (২১)কে প্রসব ব্যাথা
নিয়ে মেলান্দহ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স
নারগিছ আক্তারসহ আরো কয়েকজনে সাধারণ প্রসবের চেষ্টা করেন।
টানা ১ ঘন্টা চেষ্টার পর প্রসবে বিঘœ ঘটার একপর্যায়ে মা ও
নবজাতক মারা গেলে হইচই পড়ে যায়। মৃত্যুর খবরে স্বজনদের
কান্নাকাটিতে বাতাস ভারি হয়ে ওঠে। স্বজনদের অভিযোগ, ডাক্তারের
অবহেলায় মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে মেলান্দহ হাসপাতালের আরএমও ডা. সাইফুন্নাহার সানি
জানান-যতটুকু জেনেছি, রাগির বাড়িতেই ঘরোয়াভাবে ডেলিভারির
চেষ্টায় ব্যার্থ হয়ে হাসপাতালে আনা হয়। ওই প্রসূতির সিজারের
প্রয়োজন ছিল। স্বজনদের আপত্তির মুখে নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়।
এ ঘটনায় গাইনী বিশেষজ্ঞ ডা. সানজিদা তাবাসসুমকে প্রধান করে
তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদনের উপর
ফলাফল নির্ভর করবে। #


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।