• রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবেলট সহ এক যুবককে আটক

বকশীগঞ্জ সংবাদদাতাঃ

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবেলট সহ এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১ জুন) বিকাল ৬ টায় সীমান্তবর্তী কামালপুর এলাকায় জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ফরহাদ হোসেন (২০) নামে ওই যুবককে আটক করেন।
আটককৃত ফরহাদ হোসেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাধবপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন জানান, এক যুবক ভারতীয় ইয়াবা ট্যাবলেট বহন করে নিয়ে যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বিজিবির কামালপুর বিওপির টহল দল কামালপুর নামক স্থানে অবস্থান নেন। এক পর্যায়ে ফরহাদ হোসেন নামে ওই যুবকের গতিবিধি সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এসময় ফরহাদ হোসেনের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যবলেট, একটি মোবাইল সেট, তিনটি সিমকার্ড জব্দ করা হয়। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বকশীগঞ্জ সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে বলে জানান কোম্পানী কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।