• শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে চাঁদাবাজির সময় স্বেচ্ছাসেবক দল নেতা আটক

 

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে চাঁদাবাজির সময় নগদ টাকাসহ হাবিবুর রহমান নামে এক স্বেচ্ছাসেবকদল নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাতে শহরের শাহাপুর এলাকা থেকে ওই চাঁদাবাজকে আটক করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, জনৈক নজরুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের শাহাপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। এ সময় লেনদেন করা অবস্থায় চাঁদাবাজির নগদ ৫০ হাজার টাকাসহ হাবিবুর রহমানকে যৌথ বাহিনী আটক করে এবং থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। যৌথ বাহিনীর অভিযানে  আটক হাবিবুর রহমান জামালপুর শহরের শাহাপুর এলাকার হাসেম আলীর ছেলে। সে জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।