• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

জামালপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আট পরিবারের মাঝে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র বিতরণ

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আট পরিবারের মাঝে ১০ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র বিতরণ করেছে জেলা প্রশাসন।
সোমবার বিকাল (৩ টায় ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সঞ্চয় পত্র বিতরণ করা হয়।
জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিভিলে সার্জন ডাঃ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস,দৈনিক আজকের জামালপুর এর সম্পাদক এম.এ জলিল, জামালপুর জেলা ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম,প্রেসক্লাব জামালপুরের সভাপতি মোখলেছুর রহমান লিখন, অনলাইন নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম,  ও শহীদ পরিবারের বাবা মা আত্মীয়-স্বজন।
জুলাই শহীদ পরিবারের মাঝে যে আট জন শহীদ পরিবার চেক পেলেন- জামালপুর সদর উপজেলা শাহবাজপুর ইউনিয়নের শহীদ সুমন হাসানের পিতা বিল্লাল, ইসলামপুর চিনাডুলি ইউনিয়নের শহীদ লিটনের পিতা ছবুর মন্ডল, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের শহীদ রবিউল ইসলামের স্ত্রী লাভুণী আক্তার ও শহীদ রাব্বি মিয়ার ছোট ভাই অন্তর মিয়া, সরিষাবাড়ী মহাদান ইউনিয়নের শহীদ মোখলেছুর রহমানের পিতা মোঃ হাবিবুর রহমান, মাদারগঞ্জ উপজেলার গুনাইতলা ইউনিয়নের শহীদ মিজানুর রহমানের স্ত্রী শেফালী আক্তার এবং শহীদ রিপনের পরিবার।
জুলাই জুলাই গণ অভ্যুত্থানে নিহত আট পরিবারের মধ্যে ১০ লাখ টাকা করে চেক বিতরণের মাধ্যমে বর্তমান সরকার পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করেছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছে জুলাই গণ আন্দোলনে নিহত পরিবারগুলোর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।