• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম

জামালপুরে জুলাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত

এম,এফ,এ মাকামঃ
জামালপুরে ছাত্র জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার ২ আগস্ট দুপুরে জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন জামালপুর, ডেমো জামালপুর,টিটিসি মেলান্দহ ও টিটিসি জামালপুরের আয়োজনে আলোচনা  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ,জেলা কর্মসংস্থান ও জনশক্তি সরকারি পরিচালক  ইকরামুন নাহার, টিটিসি জামালপুরের অধ্যক্ষ মোঃ হারুন আল মামুন,জেলা যুব উন্নয়ন অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান,জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম .ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুরের সভাপতি মুফতি মোস্তুফা কামাল,এনসিপি নেত্রী আখী,দি রাহিম ওভারসিন এর মালিক মোঃ শফিকুল ইসলাম বিপ্লব,আলিএন্সে ওভারসিস এর কর্মকর্তা আখি খাতুন সহ আরো অনেক।
এ সময় বক্তারা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে  স্মরণে প্রবাসীরা  তখনকার সময়ে দেশে রেমিটেন্স না পাঠিয়ে জুলাই পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকার পতনের পর  দেশে বিপুল পরিমাণ  রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে রেমিটেন্স যোদ্ধারা কার্যকর ভূমিকা রেখেছে বলে আলোকপাত করা হয়। পরে ৫ জন রেমিটেন্স যোদ্ধাদের সন্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।