• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বকশীগঞ্জ থানায় হারানো ২৪টি মোবাইল ফোন হস্তান্তর

 

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর):

জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে বিভিন্ন সময়ে চুরি ও হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। মোবাইলগুলো হাতে পেয়ে তাদের মুখে হাসি ফুটে ওঠে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে থানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, মানুষের চুরি বা হারিয়ে যাওয়া জিনিস উদ্ধার করে ফিরিয়ে দিতে পারা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সব সময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করতে।

অনুষ্ঠানে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘অনেক সময়ই মানুষ তাদের হারানো মোবাইল ফোনের আশা ছেড়ে দেয়। কিন্তু আমরা নিরলস চেষ্টা করে এই ২৪টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

থানা সূত্রে জানা যায়, বকশীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তাক আহমেদ ও এএসআই আবদুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করে।

মোবাইল ফোন ফেরত পেয়ে এক মালিক বলেন, ‘আমি আমার ফোনের আশা ছেড়েই দিয়েছিলাম। বকশীগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ, তারা আমার ফোনটি খুঁজে দিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।