• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জামালপুরে ৩টি বিপণি বিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে জরিমানা জামালপুরে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের আয়োজনে বইমেলার উদ্বোধন জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন

দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত 

রশীদুল আলম শিকদার ঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর এলাকায়   মাদক নির্মূল করার লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় পাথরের চর টোলঘর  প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও মাইনুল ইসলামের পরিচালনায় সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সরোয়ার- ই- আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ১নং ডাংধরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আখেরুজ্জামান নয়া, সাবেক সভাপতি আব্দুর রশিদ,  সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ মেম্বার,  সাধারণ সম্পাদক জুলহাজ উদ্দিন,  সহসভাপতি মহসিন উদ্দিন মিলন, সহসভাপতি মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন,  আহ্বায়ক মমতাজুল ফারুক বিপ্লব, সদস্য সচিব আরিফুর রহমান, ছাত্র দলের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সহ অনেকেই।
প্রধান অতিথি বলেন, এলাকাকে মাদক মুক্ত করতে যত ধরনের ব্যবস্থা গ্রহন করার দরকার আমরা যুব সমাজের পাশে থেকে করে যাবো। বক্তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা যদি সহযোগিতা করেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের এলাকাকে মাদক মুক্ত করতে পারবো। উপস্থিত বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ’ করতে হবে, এবং মাদক প্রতিরোধে প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।