• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন

সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

ফজলে এলাহী মাকামঃ
সরকারী আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু জামালপুরে কলেজের পুকুরে গোসল করতে নেমে রাহিম (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের দল নেতা আজহারুল ইসলাম। নিহত রাহিম জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে একদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ও জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের আরাম নগর এলাকার রেজাউল করিমের ছেলে। রাহিম তার পরিবারের সাথে জামালপুর পৌরসভার গোলাপবাগ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৃষ্টির মধ্যে রাহিম ও তার কয়েকজন বন্ধু সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে গোসল করার জন্য নামে। এসময় সাতার না জানায় রাহিম পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পুকুর থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় আব্দুস সালাম জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ কয়েকজন ছেলে পুকুর চিৎকার করে। এগিয়ে গিয়ে শুনি একটি ছেলে পানিতে ডুবে গেছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যায়। জামালপুর ফায়ার সার্ভিসের দল নেতা আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত কলেজের পুকুরে উদ্ধার কার্যক্রম শুরু করি। রাহিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। #


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।