• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরের সাবেক  এসপি নিজাম উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে

 

মো. শাহ্ জামাল:

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মেহেরগাজী গ্রামের বাসিন্দা মো. নিজাম উদ্দিন (৪৯) আজ দুপুর ৩ টা ১৫ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃৃত্যুকালে তিনি স্ত্রী ,

১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়া’র অধিনায়ক পদে দায়িত্বে ছিলেন। আগামীকাল শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০ টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

বগুড়ার ৪ ব্যাটালিয়ন্স’র তিনি সিও হিসেবে সর্বশেষ তাঁর কর্মরত ছিলেন। তিনি কিছুদিন ইংরেজি দৈনিক দি নিউ নেশনে কর্মরত ছিলেন। এজন্য তিনি সাংবাদিক মহলের প্রতি অনুরক্ত ছিলেন। জামালপুরে অবস্থানকালে তিনি সর্ব মহলেই জনপ্রিয়তা অর্জন করেন। জনতার মুখপত্র ও জেএমনিউজের পক্ষ থেকে মানবতার এসপি নিজাম উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।