• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুর সদরে সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ঃ
জামালপুর সদরে রাজকীয় সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোশত সঠিক ভাবে বিতরন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর ) সকালে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জামালপুর সদরে রাজকীয় সৌদি সরকারের প্রেরিত ৫২ কাটুন কোরবানীর গোশত সদর উপজেলার ৫৫ টি মাদ্রাসা ও এতিমখানায় সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে।
 এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদরের সহকারি কমিশনার ভূমি  তানভীর হায়দার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, অফিস সহকারি মোহাম্মদ আসাদুজ্জামান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম জানান, রাজকীয় সৌদি সরকারের প্রেরিত ৫২ কাটুন কোরবানীর গোশত সঠিকভাবে সরকারি নির্দেশনা মেনে সদর উপজেলার ৫৫ টি মাদ্রাসা ও এতিমখানায় সঠিকভাবে বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার জানান, জামালপুর সদর উপজেলায় রাজকীয় সৌদি সরকারের প্রেরিত গোশত
 উপজেলার ৫৫ টি মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তাদের নিকট তালিকা অনুযায়ী স্বাক্ষর নিয়ে তার সঠিকভাবে বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।