• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরের অনলাইন নিউজ পোর্টাল জেএম নিউজ ২৪ ডট কম সংবাদ প্রকাশের পর  নারিকেলী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত

 

জুয়েল রানা ॥

জামালপুরের অনলাইন নিউজ পোর্টাল জেএম নিউজ ২৪ ডট কম সহ দৈনিক ভোরের দর্পণ এবং জেলার বিভিন্ন স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করেছে প্রশাসন। সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শফিকুল হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন নির্বাচন স্থগিত করেছে । তবে আগামী ১৯ এপ্রিল অ্যাডহক কিমিটির মেয়াদ শেষ হয়ে যাবে। সদর উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার আফরোজা বেগম মুঠোফোনে জানান, দেশের বর্তমান পরিস্থিতি উত্তোরনের পর সবার সাথে আলোচনা করে পরবর্তী সময়ে সিদ্বান্ত নেওয়া হবে। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শফিকুল হায়দারের কোন বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।