• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

মাদারগঞ্জে ৯ জুয়াড়ি আটক’ ৩ মোটরসাইকেলসহ নগদ টাকা জব্দ  

 

মোহাম্মদ আলী জিন্নাহ
মাদারগঞ্জ প্রতিনিধি ঃ

জামালপুরের মাদারগঞ্জে ৯ জুয়াড়ি কে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বালিজুড়ী ইউনিয়নের শুভগাছা এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় আটক করে পুলিশ।  আটককৃতরা হলেন মাদারগঞ্জের গাবের গ্রামের সুজন খান (৪২) , সোহেল মন্ডল (৪০), মজনু খান (৪৭), পশ্চিম সুখনগরী এলাকার নূর মোহাম্মদ (২৫) ও সাইদুল মন্ডল (৪২), বালিজুড়ী এলাকার শুক্কুর আলী ফকির, ইসলামপুরের সামিউল (৪৫), মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়ার বিদ্যুৎ আকন্দ (৩৫), সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাকুড়ার হাফিজুর রহমান (৩৫),  তাদের কাছ থেকে  নগদ ৭১ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা, ৭ বান্ডিল তাস এবং ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়।  বুধবার বেলা ১২ টায় আটকৃত আসামীদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জামালপুর জেলা  সহকারী পুলিশ মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভুঞা বলেন গত ১৩ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শুভগাছা এলাকায় জুয়া খেলতে বসবে বিষয়টি আমরা জামালপুর জেলা সুযোগ্য পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ জাবের সাদেক স্যার কে অবগত করি এবং তার নির্দেশনায় মাদারগঞ্জ থানার টিম গিয়ে চারপাশে ঘিরে ফেলে ৯ জুয়াড়ি কে আটক করে’ কয়েকজন পালিয়ে যায় ।  ঐ স্থান থেকে নগদ ৭১ হাজার ৫শত পঞ্চাশ টাকা ও ৭ বান্ডিল তাস এবং ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ  অভিযান অব্যাহত থাকবে বলে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।