• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু

জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার, জামালপুর ঃ
বিএনপি’র সদ্য প্রয়াত  চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্রহের মাগফেরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ জানুয়ারী বিকালে লম্বা গাছ সংলগ্ন এলাকায় সাবেক যুবদল নেতা এম শুভ পাঠনের আয়োজনে  ফাতিহা পাঠ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ। সাবেক যুবদল নেতা এম শুভ পাঠানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন  সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সাগর, রানা  ম্যানশন, জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্স এর সদস্য সচিব  রিপন হোসেন হৃদয়, মোঃ মামুন,আব্দুর রাজ্জাক রানা সহ আরো অনেক।
এ সময় বক্তারা আপসহীন নেত্রী  হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান  ও দেশের গণতন্ত্র  পুণঃ প্রতিষ্ঠায় তার সক্রিয় অংশগ্রহণ করার মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করা হয়।
পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে  জিয়া পরিবার ও দেশ এবং জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।