• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু

জামালপুরে ৩টি বিপণি বিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে জরিমানা

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে বিভিন্ন বিপণিবিতান ও দ্রব্যসামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার সকালে শহরের বকুলতলা মোড় থেকে এ অভিযান শুরু হয়। পরে বাংলাদেশি পোশাক বিদেশি পোশাক বলে বিক্রি করায় এমব্রেলাকে ১০ হাজার টাকা, সেলফকে ২ হাজার টাকা ও মনেরেখো বস্ত্রালয়কে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দুপুরে রানীগঞ্জ বাজারের বিভিন্ন দ্রব্যসামগ্রীর দোকানে হলুদসহ অন্যান্য দ্রব্য পরীক্ষা ও পরিদর্শন করা হয়। পরীক্ষা-পরিদর্শন শেষে একটি দোকানে নকল পানীয় পণ্য পাওয়ায় ২ হাজার টাকা ও আরেকটি দোকানে নিষিদ্ধ হাইকো কোম্পানীর কেওড়া জল পাওয়ায় ৩ হাজার টাকা। সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ উপস্থিত ক্রেতাদের সতর্ক করে বলেন, কেওড়া জল নিষিদ্ধ একটি পণ্য। এটি মৃতদেহের ময়নাতদন্তে এসিড হিসাবে ব্যবহার করা হয়। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
সারা রমজান মাস এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।