• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের কমিটি গঠন: সভাপতি অধ্যাপক ড. মনির উদ্দিন, সম্পাদক সঞ্জয় কুমার দে

  • ফজলে এলাহী মাকাম ঃ
প্রফেসর ড. শেখ মনির উদ্দিন-কে সভাপতি এবং  সঞ্জয় কুমার দে-কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল এর ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
ভৌগোলিক রাষ্ট্র কাঠামোর সাংস্কৃতিক বিকাশ ঘটলে আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সহজ হয়। এই প্রেক্ষিতেই বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের চারু ও কারুশিল্পীবৃন্দ দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। ফ্যাসিস্ট রেজিমের রোষানলের কারণে এই সংগঠনের প্রাতিষ্ঠানিক কাঠামো এতদিন গঠন করা সম্ভব না হলেও এর সকল সদস্য নিজ নিজ জায়গা থেকে জাতীয়তাবাদী ধারার প্রায় সকল সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ চালিয়ে গিয়েছে। বিশেষ করে করোনা মহামারীর সময় এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে সকলেই দলীয় কাজকর্মে নিষ্ঠার পরিচয় দিয়েছেন।

বর্তমানে বাংলাদেশের গণতান্ত্রিক ধারার পুনরুত্থানের প্রাক্কালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী চারু ও কারুশিল্পীবৃন্দ বাংলাদেশকে একটি আধুনিক ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে গঠনের সংগ্রামে চারু ও কারুশিল্পকে সক্রিয় শক্তিতে রূপান্তর করতে অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশে বহু মানুষ সৃজনশীল পেশার সাথে যুক্ত রয়েছেন। অথচ তাদের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। বর্তমান বিশ্ব-বাজার ব্যবস্থায় শিল্প নির্মাণ পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক হলেও বাংলাদেশ চারু ও কারু শিল্পীদের পেশাগত স্বীকৃতি নেই; নেই কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার আলোকে বাংলাদেশের সংস্কৃতির বিকাশে প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত সংস্কৃতির মৌলিক উপাদানের সঠিক চর্চা ও পিছিয়ে পড়া সৃজনশীল জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রাম জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাস্তবতা থেকেই বাংলাদেশের চারু ও কারুশিল্পীদের নিয়ে একটি দল গঠনের ঐতিহাসিক প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে।

 

বাংলাদেশী জাতীয়তাবাদী দল-বিএনপি এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার এর দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এবং সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনাব সঞ্জয় কুমার দে, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শিল্পী ড. মোঃ মফিদুল আলম খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শিল্পী মিজানুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক শিল্পী কিউ এইচ এম ওয়াহিদুজ্জামান রাজন, সহ-সভাপতি শিল্পী মোঃ রকিবুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শিল্পী অপু চৌধুরী, প্রচার সম্পাদক শিল্পী খোরশেদ আলম এবং দপ্তর সম্পাদক শিল্পী নাহিন মাহমুদ।

সংগঠনে দেশের প্রথিতযশা চারুশিল্পীর পাশাপাশি ঐতিহ্যবাহী কারুশিল্প যথা- রিকশাচিত্র, নকশীকাঁথা, শীতলপাটি, দারুশিল্প, মৃৎশিল্প, জামদানী শিল্প সহ বিভিন্ন ধরনের কারুশিল্পীদের প্রতিনিধিত্ব রয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ এবং জ্যেষ্ঠ-উপদেষ্টা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। উপদেষ্টা হিসেবে আরো রয়েছেন শিল্পী দেবাশীষ পাল, সহযোগী অধ্যাপক, মৃৎশিল্প বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; শিল্পী সরকার জিয়া উদ্দিন আহাম্মদ, উপ-পরিচালক, নাট্যকলা বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী; শিল্পী মোঃ আব্দুল আযীয, সহযোগী অধ্যাপক, প্রাচ্যকলা বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিল্পী মুকুল কুমার বাড়ৈ, সহযোগী অধ্যাপক, ভাস্কর্য বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের ধারাকে শিল্প-সংস্কৃতির অঙ্গনে প্রতিষ্ঠিত করাই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল-শিল্পীদল দেশের সকল অঞ্চলের সকল শিল্পীদের আহ্বান জানায়— জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের বাংলাদেশ গঠনের সংগ্রামে শামিল হোন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।