• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে, ল্যান্ডমার্ক গ্রুপের আয়োজনে  ৩০০ অসহায় পরিবারের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ রশীদুল আলম শিকদারঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নর প্রত্যন্ত অঞ্চলে পবিত্র রমজান মাস উপলক্ষে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
ল্যান্ডমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রজন্ম সংবাদের প্রকাশক খন্দকার শরীফের আয়োজনে এবং আন্তর্জাতিক মানবিক সংস্থা কাতার চ্যারিটির সহযোগিতায় মোট ৩০০টি অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রমজানে যেন কোনো পরিবার খাদ্য সংকটে না থাকে, সে লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
প্রতিটি পরিবারের জন্য ৫ লিটার সয়াবিন তেল, ২৫ কেজি চাল, ৩ কেজি খেজুর, ৩ কেজি ছোলা, ২ কেজি চিনি ও ২ কেজি ডাল প্রদান করা হয়। বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি লক্ষ্য করা যায়।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজক পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।