• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম

জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরে জ্বালানির অবৈধ মজুদে অভিযান, দুইজনের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের  ভ্রাম্যমান আদালত।
সোমবার ৬ এপ্রিল রাতে জামালপুর সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানির অবৈধ মজুদের দায়ে মোঃ হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)-কে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে এসে ট্যাংক থেকে বোতলে ভরে মজুদ করে পরে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন।
এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমন হোসেন জানান,জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নির্দেশে পেট্রোলিয়াম আইন অনুযায়ী  কালোবাজারি ও অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।