• রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময়

ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​

 

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা।।

জামালপুরের ইসলামপুরে সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে মাদক,জুয়া ও গরু চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাপধরী ইউনিয়নে মুক্তির বাজারে শান্তিপ্রিয় সচেতন জনতার উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, সাপধরী প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজ মন্ডল, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে গরুচুরি সহ মাদক ও জুয়া আশঙ্কাজনকভাবে বেড়েছে। তন্মধ্যে গরু চুরির ঘটনায় প্রান্তিক কৃষকরা চরম ভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সাপধরী ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতা ঐক্যবদ্ধ। সম্প্রতি সাপধরীর কাশারী ডোবা এলাকা থেকে চুরি হওয়া গরুসহ কাশারীডোবা গ্রামের বাসিন্দা চিহ্নিত চোর সুরুজ সেক ও কোরবান আলী ধরা পড়ে পার্শবর্তী সারিয়াকান্দি উপজেলার মানিকদার এলাকায়। পরবর্তীতে স্থানীয় জনতা গরুসহ চোর দ্বয়কে সাপধরী ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে হস্তান্তর করলে সাপধরীর শতশত শান্তিপ্রিয় জনতার উপস্থিতিতে সামাজিকভাবে ন্যায় বিচার নিশ্চিত করে চোরকে ছেড়ে দেয় এবং গরুর মালিকের কাছে গরু হস্তান্তর করেন। এঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে চোরদেরকে প্রকৃত ঘটনা আড়াল করতে সম্প্রতি কাশারী ডোবা গ্রামের চিহ্নিত চোরের দালাল মজিবর রহমান ও চিহ্নিত চোর কোরবান আলী জামালপুর শহরে গিয়ে কতিপয় সাংবাদিকের কাছে গিয়ে বিভ্রান্তিমূলক প্রতিবাদ সভা করে। এতে সাপধরী ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতার সামাজিক ভাবমুর্তি দারুন ভাবে ক্ষন্ন হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা প্রতিবাদ সভা করেছে। সভায় তারা দূরবগম চরাঞ্চলে চুরি সহ নানা অপকর্ম রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।