ফজলে এলাহী মাকাম:
ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে টোল প্লাজায় যানজট নিরসনে জামালপুরের ৩৫ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত ২১ মে ২০২৬ হতে ৩১ মে ২০২৬ পর্যন্ত যমুনা সেতুর পূর্ব পাড় টোল প্লাজায় ০১ সেকশন বিজিবি সদস্য যানজট নিরসনে মোতায়েন রয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিয়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে তারা দিন-রাত নিরলস দায়িত্ব পালন করছে। বিজিবি সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় যাত্রীরা স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন। জনগণের সেবায় নিয়োজিত এ মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং ঈদ যাত্রাকে আরও নিরাপদ ও নির্বিঘ্ন করে তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ বিসয়ে ৩৫ বিজিবির অধিনায়ক লেপ্টেনেন্ট কর্ণেল হাসানুর রহমান পিএনসি জানান,বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয,মাদক উ্দ্ধার করা সহ দেশের যেকোন প্রয়োজনে তখা ঈদে যানযট নিরষনে কাজ করে যাচ্ছে। বিজিবির প্রধানের নির্দেশনায় ৩৫ বিজিবির সদস্যরা ঈদে ঘরমুথো মানুষের পাশে থেকে নির্ভিগ্নে ঈদ যাত্রায় সহযোগীতার করে যাচ্ছে।