শহর প্রতিনিধিঃ
জামালপুরে সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন জিয়া সাইভার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুবদল নেতা ও আগামী দিনের জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।
শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার দয়াময়ী মোড়ে ৫ নং ওয়ার্ড ও ছনকান্দার ৯ নং ওয়ার্ড সহ সহ শহরের বিভিন্ন পয়েন্টে আলোচনা দোয়া ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক ছাত্রনেতা সাবেক জেলা যুবদলের সহ সম্পাদক
জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর পৌর মেয়র প্রার্থী এম শুভ পাঠান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স জামালপুরের সদস্য সচিব বিপুল হাসান হৃদয় সহ আরো অনেক।
এ সময় বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে আগামী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে দলীয় নেতাকর্মীদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে সমাজের অসহায় অসুবিধা বঞ্চিত পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সহ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাগফিরাত কামনা এবং জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।