ফজলে এলাহী মাকাম ঃ
পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উদযাপন উপলক্ষে সড়কে সার্বিক শৃঙ্খলা রক্ষা ও যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটিএ, জামালপুর গত ২২ মে থে ৩১ মে পর্যন্ত মোট ০৯ টি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১৯ টি মামলায় ১৭,২০০/- জরিমানা আদায় করা হয়। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোড শো এর আয়োজন করা হয়। বিআরটিএ জামালপুর সার্কেল গত ২২ মে খ্রি. হতে অদ্যাবধি জেলার বাস টার্মিনাল গুলোতে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম চলমান রয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএ ও মোটরযান মালিক শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়। ভিজিলেন্স টিম কর্তৃক বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদে চলাচলরত যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য ব্যাপক প্রচার প্রচারণা করা করা হয়। প্রতিটি কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রর্দশনের ব্যবস্থা করা হয়। জেলার প্রতিটি টার্মিনাল হতে যে সকল যানবাহন ছেড়ে যাচ্ছে, সেসকল যানবাহনে টার্মিনাল ত্যাগের পূর্বেই সচেতনতামূলক ব্রিফিং প্রদান করা হচ্ছে। জনসাধারণের ঈদ যাত্রা কে নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করার জন্য বিআরটিএ, জামালপুর সার্কেল মাঠ পর্যায়ে সচেষ্ট ভূমিকা পালন করছে।