• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে করোনা ভাইরাস প্রতিরোধে রাস্তায় জীবানুনাশক স্প্রে করছে স্টার গ্রুপ

 

 

মেহেদী হাসান :

 

করোনাভাইরাস এর বিস্তার প্রতিরোধে রাস্তায় জীবানুনাশক স্প্রে করছে জামালপুর স্টার গ্রুপ।

শনিবার সকাল থেকে শহরের ফৌজদারি মোড় থেকে স্প্রে করা শুরু হয়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে ।

জীবানুনাশক স্প্রে কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন স্টার গ্রুপের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিফাতুল ইসলাম শুভ, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আমিনুর রহমান হিমেল ও এডভোকেট রিশাদ রেজুয়ান বাবু।

 

স্টার গ্রুপের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিফাতুল ইসলাম শুভ জানান, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে মহামারী এই সংক্রমণ রোগ থেকে দেশ ও নিজ পরিবারকে বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কোন গুজবে কান না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। করোনা ভাইরাস যেন দেশব্যাপী ছড়িয়ে না পরে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এরপরেও আমার প্রতিষ্ঠান স্টার গ্রুপের সৌজন্যে জামালপুর পৌর শহরে প্রতিদিন বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে শহরের প্রধান প্রধান সড়কে ১২ হাজার লিটার জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। যা করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ মুক্ত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

 

এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় স্টার গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে মুসুল্লিদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।