• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

৭০২ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৩৫ বিজিবি

 

মাসুদ উল হাসান,॥ জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ,এসইউপি এর নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ্য রৌমারী উপজেলার আওতাধীন হিজলামারী বিওপি’র অভিযানে ৭০২ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই অভিযান চালায় বিজিবি’র টহল দল।

হিজলামারী বিওপি’র হাবিলদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল সীমান্ত পিলার ১০৬৬/৩-এস হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাজারটিলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আটক রাশেদুল ইসলাম রৌমারী উপজেলার পাটাধোয়াপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ৭০২ পিছ ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল ফোন, বাংলাদেশী নগদ ১১৫/- টাকা এবং ০১টি ইজি বাইক উদ্ধার করা হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৩,৩১,৭১৫/- টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি ও উদ্ধারকৃত মালামালসহ তাকে রৌমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।