• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বেঁদে পরিবারের রোজগার বন্ধ, ত্রাণ নিয়ে ছুটে গেলেন বকশীগঞ্জ ইউএনও

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জীবিকার তাগিদে সাভার থেকে ছুটে এসেছেন বকশীগঞ্জে। বগারচর ইউনিয়নের সারমারা গ্রামে বেঁদে পল্লী স্থাপন করেছেন ১৯ টি বেঁদে পরিবার।

সারাদিন সাপ খেলা দেখিয়ে যা আয় হয় তা দিয়েই সংসার চালাতো তারা। কিন্তু হঠাৎ করে বিশ্বব্যাপি করোনাভাইরাসের সংক্রমণ হলে এর প্রভাব বাংলাদেশেও পড়ে।

সরকার গত ২৬ মার্চ থেকে সীমিত চলাচল ও সব ধরণের সভা, জনসমাগম নিষিদ্ধ ঘোষনা করলে বেকায়দার পড়ে যান বেঁদে পল্লীর লোকজন।

কয়েকদিন ধরে গ্রামে গিয়ে জনসমাগম করে সাপ খেলা দেখাতে না পারায় আয়-রোজগার বন্ধ হয়ে যায় বেঁদে সম্প্রদায়ের সদস্যদের। তাই বলে জীবন তো আর থেমে থাকে না। অনেকটাই অনিশ্চিয়তার মধ্যে দূর্বিষহ অবস্থায় পরিবারের শিশু সহ নারীদের দিনানিপাত করতে হচ্ছে তাদের।

বেঁদে পরিবারের এমন কষ্টের খবর পেয়ে রোববার সন্ধ্যায় সারমারা বেঁদে পল্লীতে ছটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকার।

সেই বেঁদে পল্লীতে ১৯ টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, হাফ লিটার তেল,১ পেকেট লবন ও  ২ কেজি আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউএনও আ.স.ম.জামশেদ খোন্দকার।

ইউএনও’র এমন মানবিক ভূমিকায় আশ্চর্য হয়ে যান বেঁদে পরিবারের লোকজন। তিনি আশ্বস্ত করেন সরকার এই দুঃসময়ে কর্মহীনদের মাঝে রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।