• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফজলে এলাহী মাকাম :

 ‘প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শহরের বকুলতলা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে   প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক  মছিরুন নেসার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, সহকারী কমিশনার হীরক কুমার দাস,  জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাছিনা আকাশ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাশেদা ফারুকী, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র সায়মা হামজা সিমি, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। এ সময় বক্তারা নারীর ক্ষমতায়নে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক তারিকুল ফেরদৌস।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।