• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে চকলেট ও আচারের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ পলাতক রয়েছে অভিযুক্ত ধর্ষক নিজাম উদ্দিন

মেহেদী হাসান :

চকলেট ও আচারের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে নিজাম উদ্দিন(৫০) নামে এক মুদি দোকানি। ঘটনাটি ঘটেছে ৮ মার্চ বিকেলে জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত ধর্ষক নিজাম উদ্দিন। পলাতক থাকলেও তাকে অতিদ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ওই স্কুলছাত্রীর নানী সালেহা বেগম।মামলা সূত্রে জানা যায়, ৮ মার্চ বিকেলে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর ভাটিপাড়া এলাকায় নিজাম উদ্দিনের মুদির দোকানে যায় দ্বিতীয় শ্রেণির ওই স্কুলছাত্রী। এসময় স্কুল ছাত্রীকে চকলেট ও আচারের লোভ দেখিয়ে দোকানের পাশে রশিদপুর ভাটিপাড়া পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে নিজাম উদ্দিন। ধর্ষণের পর স্কুলছাত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাটি কাউকে না জানানোর কথা বলে ধর্ষক নিজাম। এরপর ১০ মার্চ রাতে ঘটনাটি জানাজানি হয়। পরে বুধবার দুপুরে স্কুলছাত্রীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।জামালপুর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. সানজিদা ইসলাম বলেন, সাত বছর বয়সী মেয়েটিকে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। এতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মেয়েটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।নারায়াণপুর তদন্ত কেন্দ্রে উপ পরিদর্শক মো. আ: আলীম  বলেন, বুধবার সকালে মেয়েটির নানী সালেহা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামী একই এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে অতিদ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীর মা ঢাকায় অন্যের বাসায় কাজ করায় নানীর সাথে নিজ বাড়িতে থাকতেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।