• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের সহায়তায় বাল্য বিবাহ বন্ধ

ফজলে এলাহী মাকাম ঃ

জামালপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের সহায়তায় বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে ।

জামালপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আবু আব্দুল্লাহ খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর নির্দেশে গত শনিবার রাত আড়াইটার দিকে শহরের বোষপাড়া গ্রামীন ব্যাংক সংলগ্ন জাহাঙ্গির এর বাসায় বাল্য বিয়ের সংবাদ পায় প্রশাসন । পরে সেখানে  গিয়ে শহরের কাচারীপাড়া এলাকার আব্দুল আলীর ছেলের আবু রায়হানের সাথে বোষপাড়া এলাকার সাদেক আলীর মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী সাবিনা আক্তার এর বাল্য বিয়ের কাজ সম্পন্ন বন্ধ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে ছেলের বাবা আব্দুল আলী ও মেয়ের বাবা মোঃ সাদেক কে ১০ হাজার টাকা জারিমানাও অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়। এছাড়া বাল্য বিবাহ আইনত দন্ডনীয় অপরাদ জেনেও এ কাজ করার অপরাধে বর ও কণেকে এবং এ কাজে সহায়তা করার জন্য বাড়ির মালিক জাহাঙ্গির কে  মুললেকা নেওয়া হয়।   এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আরিফুর রহমান,নির্বাহী ম্যাজিষ্টেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ,এস আই আসীম কুমার সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।