• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন

দালালরা নয়, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা ঢুকতে পারবে না সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে

মোঃ নাসিম উদ্দিন, সরিষাবাড়ি থেকে :

জামালপুর সরিষাবাড়ীতে ৫০ শয্যা বিশিষ্ট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধুমাত্র ঔষধ কোম্পানি কিংবা ঔষধ কোম্পানির তৃতীয় পক্ষের কোন প্রতিনিধি হাসপাতালের ভিতরে প্রবেশ করতে পারবে বলে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিটিতে পরিবার ও পরিকল্পনার কর্মকর্তা ডাঃ এ.বি.এম শফিকুর রহমানের স্বাক্ষরিত গত ১১/০৩/২০২০ ইং তারিখে প্রকাশিত হয়, যা সদয় অবগতির জন্য সিভিল সার্জন জামালপুর, সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান, মেয়র সরিষাবাড়ী পৌরসভা, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ, সরিষাবাড়ী ক্লিনিক মালিক সমিতি, সরিষাবাড়ী বি.সি.ডি.এস, সরিষাবাড়ী ফারিয়ার কাছে প্রেরন করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,’ এতদ্বারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় হতে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি ও কোম্পানির নিজস্ব বা তৃতীয় পক্ষের প্রতিনিধি দ্বারা রোগীর ব্যবস্থা পত্রের ছবি তোলেন। যা রোগীর ব্যক্তিগত স্বাধীনতা হরনের সামিল। ব্যবস্থা পত্রে রোগীর অনেক গোপনীয় তথ্য ও ব্যক্তিগত পরামর্শ থাকে। যার প্রেক্ষিতে হাসপাতালে কম্পাউন্ডে সকল প্রকার ব্যবস্থা পত্রের সার্ভে বন্ধ করা হলো এবং সকাল ৯.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত চিকিৎসক বৃন্দের সাথে সাক্ষাৎ নিষেধ করা হলো’।
এই বিষয়ে কিছু রোগীর সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল হতে হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে টেকা দায়, তারা বলেন শুধু ঔষধ কোম্পানি কেনো দালাদেরকেও ভিতরে ঢুকা নিষেধ করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।