• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জামালপুর জেলা প্রেসক্লাবের আলোচনা ও দোয়া মাহফিল

আসমাউল আসিফ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা প্রেসক্লাব।
মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর। এছাড়াও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলী, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদেী, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জীবদ্দশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়েকবার জামালপুরে এসেছেন, জনসভা করেছেন যা তার আত্মজীবনীতেও উল্লেখ রয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানান গৌরবোজ্জল দিক ও বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর আলোকপাত করেন বক্তারা। পরে জাতির জনকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।