• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে নারীসহ ২৩ জন হোম কোয়ারেন্টাইনে

জেএম নিউজ ডেক্স :

করোনাভাইরাস ছড়ানো থেকে রক্ষা পেতে জামালপুর জেলার বিভিন্ন স্থানে বিদেশফেরত একজন নারীসহ ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় এনেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। তবে জেলায় এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি বলে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. গৌতম রায়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল (১৭ মার্চ) রাত পর্যন্ত জামালপুর জেলার বিভিন্ন স্থানে বিদেশফেরত একজন নারীসহ ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে মাদারগঞ্জ উপজেলায় মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশ থেকে আসা আটজন, বকশীগঞ্জ উপজেলায় ওমানফেরত তিনজন ও একজন করে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়াফেরত, দেওয়ানগঞ্জে ইতালি ফেরত দুই জন ও একজন সিঙ্গাপুরফেরত, জামালপুর সদরে একজন নারীসহ তিনজন, মেলান্দহে একজন এবং ইসলামপুর উপজেলায় দুই জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জামালপুরে সিভিল সার্জন ডা. গৌতম রায় জেএম নিউজ ২৪.কম কে জানান, বিদেশফেরত ব্যক্তিদের পর্যবেক্ষণে জেলা স্বাস্থ্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে সার্বক্ষণিক স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রশাসনের নজরদারি করছে।

সূত্রঃ কালের কষ্ঠ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।