• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে করোনা ভাইরাস আতঙ্কের নাম করে দ্রব্যমূল্য বৃদ্ধি করলেই ব্যবস্থা

 

জিএম ফাতিউল হাফিজ বাবু:

জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক বেড়েই চলেছে। করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিন রাত ৮ টার মধ্যে দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝুঁকি এড়াতে বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষনা করা হয়েছে।

উপজেলা প্রশাসন থেকে সকল প্রকার সমাবেশ, ওয়াজ মাহফিল, জনবহুল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে মানুষকে। এদিকে করোনা ভাইরাসের নাম করে মানুষের নিত্য পন্যের মূল্য বৃদ্ধির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য পৌর শহরের কাঁচা বাজার, চাউল হাটি ও পেঁয়াজ মার্কেটে সরেজমিনে পরিদর্শন করেছেন । তিনি এ সময় ব্যবসায়ীদের পন্যের মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন ।

ইউএনও ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি করে বলেন , যদি করোনা ভাইরাসের নাম করে কোন ব্যবসায়ী দ্রব্যের মূল্য বৃদ্ধি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাজার পরিদর্শনকালে এ সময় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।