• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে আটকে রেখে নির্যাতন,থানায় অভিযোগ

 

 

মেহেদী  হাসান:

জামালপুরের সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে বসতঘরে আটকে রেখে গৃহবধূকে নির্যাতন করেছে স্বামী। ৯৯৯ নম্বরে খবর পেয়ে নির্যাতিতা গৃহবধূ আফরোজা আক্তার সুমিকে (২৪) পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে অভিযুক্ত স্বামী শাহাদাত হোসেনসহ শ্বশুরবাড়ির ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন ওই গৃহবধূ।

 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সাইঞ্চারপাড় গ্রামের আবুল কালাম আজাদের ছেলে শাহাদাত হোসেনের সাথে পৌরসভার শিমলাপল্লী পুর্বপাড়া গ্রামের আবু তালেবের মেয়ে আফরোজা আক্তার সুমির মধ্যে ২০১৭ সালে প্রেমের সম্পর্ক হয়। সুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শাহাদাত হোসেন রাজধানীর উদ্ভাস কোচিংয়ের শিক্ষক ছিলেন। একপর্যায়ে তারা তিন লাখ টাকা কাবিননামায় বিয়ে করে ঢাকাতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

 

আফরোজা আক্তার সুমি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শাহাদাত হোসেনের পরিবার তার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। সম্প্রতি এ দাবিতে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। সুমিকে কয়েকদিন আগে গ্রামের বাড়িতে এনে শাহাদাত তাকে যৌতুকের দাবি মেটাতে চাপ দেন। তিনি এ দাবি অস্বীকার করলে গত মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শাহাদত সুমিকে বসতঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালাতে থাকে। এ খবর পেয়ে ওইদিন সুমির বাবা-মা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করতে ব্যর্থ হন। সুমির বাবা আবু তালেব ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা চাইলে মধ্যরাতে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় ঘটনাস্থল থেকে পাষ- স্বামী পালিয়ে যায়। বুধবার রাতে স্বামী, শ্বশুর, ও শাশুরিসহ ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন সুমি।

 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বলেন, ‘গৃহবধূ নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।